সন্ধ্যা ৭:১১ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিচার চায় বিএনপি ভোট চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের

Shongrami Bangla
১০:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

আওয়ামী লীগের সময়ে ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি।

রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে দেখা করে বিএনপির পক্ষ থেকে গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপি প্রশাসনে দলীয় নয়, নিরপেক্ষ লোক চায় বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জবিউল্লাহ। এসময় বিএনপির কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল বিএনপির জনপ্রশাসন সংস্কার প্রস্তাব জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করে।

সুপারিশে বিগত তিন নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল জবিউল্লাহ।

এছাড়া বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনপ্রশাসন বলতে তো আর এখন জনপ্রশাসন নেই। গত ফ্যাসিস্ট রেজিম জনপ্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, তাই আগের সেই রূপে সেটি নেই। তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করেছে। প্রশাসনের পিরামিড আকৃতিটি নেই, এটি ডি-সেইপ হয়ে গেছে। এটি যেকোনো সময় ভেঙে পড়বে। গত ৫ আগস্টের পর যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই প্রশাসন দিয়ে তা পূরণ সম্ভব নয়।

তিনি বলেন, উনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, কিন্তু এতদিন যাদের নিয়ে সংসার করেছেন তারা কিন্তু রয়ে গেছেন।‌ সুতরাং তাদের চিহ্নিত করতে হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপির পক্ষ থেকে জনপ্রশাসন সংস্কারের জন্য সুপারিশ জমা দিতে এসেছি। জনআকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রস্তাবনা দিয়েছি। প্রশাসনে আমূল সংস্কার প্রয়োজন। প্রশাসককে সেবক রূপে দেখতে চাই। আমরা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের কথা বলেছি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যারা ভোট চুরি করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রত্যেক নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। নতুন করে ডিসিদের ফিটলিস্ট করতে হবে। মাঠ প্রশাসনে নিয়োগের প্রথম ৩ মাস ফিল্ডে রাখতে হবে। বিগত দিনে যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় করার সুপারিশ করেছি।

তিনি আরও জানান, এছাড়া প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীর জন্য ন্যায়বিচার দিতে হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, আমরা কোনো দলীয় লোক চাই না। প্রশাসনের লোক হবে নিরপেক্ষ। তাদের রাজনৈতিক মতাদর্শ প্রশাসনে চলবে না।

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির আলোকে বিএনপির পক্ষ থেকে সুপারিশ জমা দিয়েছে। এটি সংস্কার কমিশনের রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে