রাত ১১:১৮ ; শুক্রবার ; ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

স্বাগত জানাতে বর্ণাঢ্য সাজে সেজেছে নগরী জামায়াতের আমির শফিকুর রহমানকে

Shongrami Bangla
৮:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করে সেখানেই ডাক্তারি শুরু করার সময় দল যাকে দ্বীনের পথে কাজ করার নির্দেশ দেয়, নির্দেশ পাবার পরক্ষনেই যিনি সাদা কাগজে ইস্তফা দিয়ে দ্বীনের কাজে নেমে পড়েন এবং আজ পর্যন্ত মেধা ও মননের বিকাশ ঘটিয়ে নিজেকে অনন্য রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলে দলীয় নেতাকর্মিসহ লক্ষ কোটি জনতার হৃদয় জয় করেছেন তিনি হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির ডা: শফিকুর রহমান। আজ তিনি দলীয় কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বরিশাল আসছেন। সকাল ৯টায় তিনি শিল্পকলা একাডেমিতে নারী সমাবেশে যোগ দেবেন। বেলা ২টার পর যোগ দেবেন হেমায়েত উদ্দীন ঈদগাঁ ময়দানে এই সময়ের সর্ববৃহৎ সমাবেশে।
এদিকে তাকে স্বাগত জানাতে বরিশাল এখন বর্ণিল সাজে সাজোয়া। এরই অংশ হিসেবে ভূরঘাটা থেকে জিলাস্কুল মোড় পর্যন্ত তৈরি করা হয়েছে নয়নাভিরাম বৃহৎ তোরন। গতকাল থেকেই পাড়ায় মহল্লায় নেমেছে মিছিল। অন্তত ৪শ স্বেচ্ছাসেবক নেমেছে শৃঙ্খলার দায়িত্বে। আজ ভোর থেকে দলীয় নেতাকর্মি-সমর্থকদের নিয়ে বরিশালে পৌঁছতে শুরু করবে অন্তত ২০০ বাস। সাথে থাকবে প্রায় এক হাজার পিকআপ, মিনিবাস ও থ্রি হুইলার। আরো থাকবে শতাধিক ট্রাক। মঞ্চ থেকে অন্তত ২ কিলোমিটার দূরে এসব যানবাহন থামিয়ে নেতাকর্মী-সমর্থকদের সড়কপথে মিছিল করে আসতে হবে। এছাড়া একই সময় ১০ টি বিশালাকারের লঞ্চ, ২০টি মাঝারি লঞ্চ ও অন্তত একশ ট্রলারে করেও নেতাকর্মী-সমর্থকরা পানিপথে বরিশাল এসে লঞ্চঘাট, ডিসিঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন ঘাটে ভিড়বে। সেখান থেকে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসবে। ইতিমধ্যে মঞ্চ থেকে উত্তর-দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে প্রায় দু’কিলোমিটার এলাকাজুড়ে ১২০টি মাইক লাগানো হয়েছে। ইলেক্ট্রনিক ডিসপ্লে থাকবে প্রায় ৮টি। জনসভা স্থল ঈদগাহ মাঠে আসতে না পারলেও সদর রোড, পোর্ট রোড, ফজলুল হক এভিনিউ, আলেকান্দা, বান্দ রোড, চাঁদমারি এলাকা সমূহ থেকে সমাবেশের সব বক্তৃতা শোনা যাবে। ঢাকা থেকে মাইকের শব্দ স্পষ্ট করতে সার্বক্ষনিক মনিটরিং সেল কাজ করবে। জামায়াত আমির বেলা দু’টার পর মঞ্চে ওঠার সাথে সাথে গোটা বরিশাল নগরীতে ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারিত হবে সমস্বরে। প্রধান অতিথি মঞ্চে ওঠার পর ও বক্তৃতা শুরুর আগেও সমস্বরে উচ্চারিত হবে ‘আল্লাহু আকবর’ ধ্বনি।

এদিকে সমাবেশস্থলে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে আসা ও যাবার সময় সব সড়ক ও নৌ যানকে সীমিত গতি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত গতি নিয়ন্ত্রনে পথে পথে থাকবে স্বেচ্ছাসেবক। আগেই জানানো হয়েছে গত ১৭ বছরের মধ্যে এই প্রথম আজকে জামায়াত নেতাকর্মীরা মুক্ত বিহঙ্গে দলীয় কর্মসূচী পালন করতে যাচ্ছে। আর এতে প্রধান অতিথি হয়ে থাকছেন দেশের বর্তমান রাজনীতির মেধা, সততা ও অহিংসার নেতৃত্ব দানকারি সুপার ক্রেজ ডা: শফিকুর রহমান। চলমান পরিস্থিতিতে শান্তির বার্তা বাহক শফিকুর রহমানের এই সমাবেশে আগমন দেশের আগামীর পথচলায় ইসলামি দলগুলোর ঐক্যের বার্তা বহন করছে। ইতিমধ্যে তিনি ঝালকাঠির কায়েদ সাহেবের মাদ্রাসা ও ছারছীনা মাদ্রাসা পরিদর্শন করেছেন। আজ যে কোন সময় তিনি চরমোনাই যেতে পারেন বলে শোনা গেছে। সবদিক বিবেচনায় আজকের দিনটিকে বরিশালবাসীও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে