রাত ১২:১৭ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

সীমান্তে আবারও উত্তেজনা বাংলাদেশী নির্যাতন

Shongrami Bangla
৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চীফ

বাঘা ডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশী যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ )। ঝিনাইদহ মহেশপুর সীমান্তে টহল চলাকালীন সময়ে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বিজিবি সদস্যরা। বিএসএফ এর নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইকগাছার ফড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। আহতের স্ত্রী জোহরা খাতুন জানান দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কোলকাতার মধ্যমগ্রামে লেবারের কাজ করতেন আহত বিল্লাল সানা। দুপুরে বাংলাদেশে আসার জন্য ৭-৮ জন এক সাথে বের হন।

পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকীরা পালিয়ে গেলে ও ধরা পড়ে বিল্লাল সানা। এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় বিল্লালকে। বিজিবি সদস্যরা মোবাইলে ঘটনাটি জানালে পরিবারের লোকজন ও স্বজনেরা বিকালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ঐ যুবকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার তেমন উন্নতি না দেখতে পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে