; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কর্মসূচি সফলে চলছে প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর জন্মদিনের

Shongrami Bangla
7:28 pm, September 26, 2021

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। দলীয় সভাপতির জন্মদিন সফল ভাবে পালন করার লক্ষ্যে বিরামহীন কাজ করে যাচ্ছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ বছর বরিশালে ব্যাপক পরিসরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র। এরই মাধ্যমে বরিশাল আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চান তারা। সর্বশেষ বৃহস্পতিবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রগণ, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এরআগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে বেশ কয়েকটি সভা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরীর প্রতিটি ওয়ার্ডে ও উপজেলায় প্রস্তুতি সভা করা হয়েছে। কিন্তু বিষয় নিয়ে আপতত কেউই মুখ খুলছে না। এটি চমক হিসেবে প্রদর্শন করা হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে বিষটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। তারা প্রতিটি ওয়ার্ডে ও উপজেলায় কর্মীদের সক্রিয়ভাবে অংশ গ্রহন ও মাঠ পর্যায়ে কাজের জন্য উদ্বুদ্ধ করছে।২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় বরিশাল সদর রােড, সােহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করবেন। বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে