; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

১০ শিক্ষার্থী আহত হাতুড়িপেটায়

Shongrami Bangla
9:19 am, November 3, 2021

বরিশালের গৌরনদীর বার্থী উলুমে দীনিয়া কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসাছাত্র হাফেজ মো. সোয়াইব বাদী হয়ে গত সোমবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে।

মাদরাসাছাত্রদের ব্যঙ্গ করে ডাকা ও অসদাচরণের প্রতিবাদ করায় এক শিক্ষককে অবরুদ্ধ, মাদরাসার মুহতামিমকে লাঞ্ছিত এবং কিতাব বিভাগের ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় হাতুড়িপেটায় ১০ জন মাদরাসাছাত্র আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বার্থী উলুমে দীনিয়া কওমি মাদরাসায়।

জানা যায়, ওই মাদরাসার নুরানি বিভাগের শিক্ষক হাফেজ মানিক বেপারী প্রায়ই ব্যঙ্গ করে কিতাব বিভাগের ছাত্রদের ডাকেন। ছাত্ররা এ ঘটনার প্রতিবাদ করায় ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে সম্প্রতি কিতাব বিভাগের ছাত্র মো. শাহ্জালাল ও মো. মাহামুদকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা গত সোমবার সকালে মাদরাসার মুহতামিম মুফতি হাফেজ আমিনুল ইসলামের কাছে যায়।

বিচার দেওয়ার কারণে শিক্ষক মানিক বেপারী ক্ষুব্ধ হয়ে ওই দিন দুপুরে শ্রেণিকক্ষে ঢুকে কিতাব বিভাগের ছাত্র রফিকুল ও মাহামুদকে পেটান। এ সময় অন্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শিক্ষক মানিককে ধাওয়া করে। এ সময় শিক্ষক মানিক দৌড়ে মাদরাসার মুহতামিমের কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

পরে ছাত্ররা বিচারের দাবিতে বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান প্যাদার বাড়িতে যায়। এ সময় শিক্ষক হাফেজ মানিক ও তাঁর মামা জাফর প্যাদার নেতৃত্বে বহিরাগত ১৫-২০ জন যুবক হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হাতুড়িপেটায় কিতাব বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আবু ইউসুফ, সোয়াইব, হোসেন, মো. হাসানউদ্দিন, হাবিবুল্লাহসহ কমপক্ষে ১০ জন আহত হয়। হামলার সময় শাহজাহান প্যাদা বাড়িতে ছিলেন না।

অভিযোগ অস্বীকার করে শিক্ষক হাফেজ মানিক বেপারী বলেন, কিতাব বিভাগের দুই ছাত্র বেয়াদবি করার কারণে তাদের বকা দেওয়া হয়েছে। মাদরাসার ভাবমূর্তি নষ্ট করার জন্য স্থানীয় একটি মহল ছাত্রদের দিয়ে অপবাদ রটিয়েছে।

মাদরাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে কিতাব বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে