; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কম্বল হাতে বাড়িতে হাজির ইউএনও

Shongrami Bangla
5:23 pm, November 25, 2021

গতবছর শীতে জীর্ণ ভাঙা টিনের ঘরে সন্তানদের নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছিল মনোয়ারা বেগমের। এবছর সরকারি ঘর পেলেও দুশ্চিন্তা ছাড়ছিল না তাকে। বুধবার রাতে মনোয়ারা বেগম যখন ছেঁড়া কাঁথা নিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই আচমকা তার বাড়িতে শীতের কম্বল নিয়ে হাজির হন বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। নতুন কম্বল পেয়ে এসময় ঘুমঘুম চোখে অবাক বিস্ময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনোয়ারা বেগম।

শুধু মনোয়ারা বেগম একা নন, মধ্যরাতে কম্বল হাতে খোদ ইউএনওকে দরজায় দাঁড়ানো দেখে আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্দাই হতভম্ব হয়ে পড়েন। এভাবেই বুধবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ঘুরে ঘুরে বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর, রাজকর এবং ক্ষুদ্রকাঠী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ আমীনুল ইসলাম। এসময় তার সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে শীতের শুরুতেই উন্নতমানের সুদৃশ্য কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। শিশু এবং বয়োবৃদ্ধদের মাঝে দেখা যায় বাড়তি আনন্দোচ্ছ্বাস।

বর্তমানে রাজকর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নদী ভাঙনে ভূমিহীন ষাটোর্ধ্ব কৃষক আবদুর রহমান বলেন, ‘গত দুই শীতে একখান কোম্বলের লইগ্যা (জন্য) মোগো চেয়ারম্যান-মেম্বারের পিছে পিছে হারাদিন (সারাদিন) ঘুরছি; হ্যারপরেও (তারপরেও) পাই নাই। আর রাত্রিরে ইউএনও স্যারে নিজে বাড়ি আইয়া হগলডিরে (সবাইকে) কোম্বল দিয়া গ্যাছে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে