; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ভাইরাল কাঁচা বাদামের গায়ক

Shongrami Bangla
2:22 pm, December 7, 2021

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জনপ্রিয় দুটি লাইন। ফেসবুক কিংবা ইউটিউব সবখানে এখন শোনা যাচ্ছে ভুবন বাদ্যকরের এই গান। সেই ভুবনের পাশে দাঁড়িয়েছেন আরেক ইউটিউবার স্যান্ডি সাহা। তার সামনে দ্বিতীয় গান গাইলেন ভুবন বাদ্যকর।

কাঁচা বাদামের পর এবার আসছে ‘আমি বাদাম বেচে খাই।’ সামাজিক মাধ্যমে নিজের পেজে স্যান্ডি সাহা এই গানটি শেয়ার করেছেন। পাশাপাশি এর কপিরাইটের টাকা যাতে ভুবন বাদ্যকর পান, সেই আর্জিও জানিয়েছেন স্যান্ডি। এদিকে নতুন গান প্রকাশিত হওয়ার পর সেটিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

জীবিকার তাগিদে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। বিক্রি বাড়ানোর জন্য গান গাইতেন তিনি। তবে তার অজান্তেই নেট দুনিয়ায় তার গান ভাইরাল হয়। তবে বিশেষ কোনো সুবিধা পাননি তিনি। উল্টো এটা তার জীবনে তৈরি করছে বিভিন্ন জটিলতা। যা মোটেও চাননি ভুবন বাদ্যকর।

শিল্পীর ছেলের দাবি, ভুবন বাদ্যকরের গান শুনেই সবাই চলে যাচ্ছেন। কেউ আর বাদাম কিনছেন না। এতে তার আয় বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে, গানের কপিরাইটও পাননি। তাই সংসার চালানোই এখন দায়।

বাধ্য হয়ে বীরভূমের দুবরাজপুরের এই ফেরিওয়ালা পুলিশের দ্বারস্থ হন। দুবরাজপুর থানায় তিনি অভিযোগ করেছেন। তার দাবি, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানটি অবলীলায় চুরি করছেন অনেকে। তারা সৌজন্য না দিয়ে গানটি চুরি করে লাখ লাখ টাকা আয় করছেন। তবে দ্বিতীয় গান নিয়ে যাতে আবারও বিড়ম্বনায় না পড়তে হয় তাকে সেটাই চান ভুবন বাদ্যকর।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে