; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন

Shongrami Bangla
2:32 pm, August 23, 2022
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের আগমন ও সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময়
চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন অদ্য ২৩.০৮.২০২২ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকায় বিভিন্ন ধরণের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসে উপস্থিত হন। পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাধন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিস কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ইনচার্জ, অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, কোর্ট, ট্রাফিক, রিজার্ভ অফিস, এমটি সেকশন এ কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশ্যে রাজারবাগ পুলিশ লাইন্স এবং সারদা পুলিশ একাডেমিতে দিক-নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যা আজও পুলিশ বাহিনীর জন্য অনুসরণীয় হয়ে আছে। ওই ভাষণে তিনি মানুষকে ভালোবাসতে ও সেবা দিতে বলেছেন। সৎ থাকতে বলেছেন। পুলিশকে যেন মানুষ ভয় না করে ও ভালোবাসে, সেভাবে কাজ করে সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করতে বলেছেন। কারণ, স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক। তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা ও দুর্দিনে এগিয়ে আসা, যেন সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। কাঙ্খিত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সদস্যগণ।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে