; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির উদ্যোগ ভারতে দুর্গাপূজা উপলক্ষে

Shongrami Bangla
2:00 am, September 9, 2022

ভরা মৌসুমেও বরিশালসহ উপকূলীয় নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না। অল্প বৃষ্টি ও অধিক তাপমাত্রার প্রভাবে ইলিশের সংকট চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এমন অবস্থায় পর্যাপ্ত ইলিশ না পাওয়া গেলে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছ। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, এবার সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয় সারা দেশে ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এর মধ্যে বরিশালের ৯টি প্রতিষ্ঠান ৪৫০ টন ইলিশ রপ্তানি করবে। গত সোমবার থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ ভারতে পাঠানো শুরু হয়। বরিশাল থেকে গত ৪ দিনে ২৫ টন মাছ রপ্তানি হয়েছে। এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার (৯৪৯ টাকা) দরে রপ্তানি হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি করা যাবে।

বরিশালের পোর্ট রোড ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার। সাধারণত এ সময়ে পোর্ট রোড মোকামে প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার মণ ইলিশ আসত। বর্তমানে প্রতিদিন ৩০০ মণের কম আসছে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে। এ জন্য দামও চড়া। বৃহস্পতিবার মোকামে খোঁজ নিয়ে জানা যায়, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা, ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ২ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা ২০০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। মূলত তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপর থাকলে নদ-নদীতে কোনোভাবেই ইলিশ আসবে না বলে জানালেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস। তিনি বলেন, বৃষ্টি কম হলেও ইলিশের বিচরণ কমে যায়। সে ক্ষেত্রে আগস্টজুড়ে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে ছিল। সেপ্টেম্বরে এসেও তা কমেনি। একই সঙ্গে আগস্টে বৃষ্টি একেবারেই কম হয়েছে। সেপ্টেম্বরেও বৃষ্টির দেখা নেই। ফলে এর বিরূপ প্রভাব পড়েছে এ অঞ্চলের ইলিশ উৎপাদনে। বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠান মহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন বলেন, ইলিশের আমদানি কম হওয়ায় মাছের দাম অনেক চড়া। তাই চাহিদা অনুযায়ী রপ্তানি করা যাচ্ছে না। গত ৪ দিনে তাঁরা ২৫ টন ইলিশ ভারতে রপ্তানি করেছেন। ইলিশের এমন খরা থাকলেও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা আছে। মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, সারা দেশে প্রতিবছর যে ইলিশ উৎপাদন হয়, তার ৬৬ শতাংশের বেশি জোগান দেয় বরিশাল বিভাগ। গত বছর দেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছিল ১ হাজার ৪০০ টন ইলিশ। যদিও দুই দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল, তখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় রপ্তানি বাধাগ্রস্ত হয়। এবার নিষেধাজ্ঞার অনেক আগেই রপ্তানি শুরু হলেও ইলিশের দুষ্প্রাপ্যতা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাধারণত ইলিশ মাছ ধরা পড়া নির্ভর করে ‘জো’-এর ওপর। অমাবস্যা ও পূর্ণিমার সময়ে যে জোয়ার হয়, সে সময়কেই জো বলা হয়। আগামী জোতে ইলিশ ধরা বাড়তে পারে বলে মনে করছেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার। তিনি বলেন, এবার সরকার ইলিশ রপ্তানির দর নির্ধারণ করে দেয়নি। ফলে রপ্তানিকারকদের চাহিদা অনুযায়ী ইলিশ পাঠানোর সুযোগ থাকছে। গতকাল অল্প সময়ে রপ্তানির সময়সীমা ছিল। পাশাপাশি ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা এসে পড়ায় রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এবার সময়সীমা বেশি। তাই আগামী জো-তে মাছের আমদানি বাড়লে সমস্যা হবে না বলে তিনি আশা করেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে