রাত ১২:৫৫ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৯২ দিনে ২শ কোটি টাকার বেশি টোল আদায় পদ্মা সেতুতে

Shongrami Bangla
৭:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের ৩ মাসের মাথায় ২শ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ জুন সেতু উদ্বোধনের পর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। এ সময় সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২ টি যানবাহন।তিনি আরও জানান, প্রতিদিন গড়ে পদ্মা সেতু  দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে জুলাই মাসে। একই মাসে সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। এই সময়ের মধ্যে প্রতিটি যানবাহন থেকে গড়ে ১ হাজার ৩৮৯ টাকা করে টোল আদায় করা হয়েছে। এক দিনের হিসেবে ১৬ জুন সেতুতে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। আর টাকার অঙ্কে ৮ জুলাই সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয় পদ্মা সেতুর দুই প্রান্তে। সেতু চালুর পর জুন মাসের ৫ দিনে ২৩ হাজার ৪২১ গড়ে পদ্মা সেতু পারাপার হয় মটরসাইকেলসহ ১ লাখ ১৭ হাজার ১০৪ টি যানবাহন। এই মাসে রাজস্ব আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার টাকা। জুলাই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয় ৫ লাখ ৮৭ হাজার ২০টি। ওই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। আগস্ট মাসের ৩১ দিনে সেতু পারাপার হওয়া ৪ লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল বাবাদ আদায় হয় ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

সেপ্টেম্বর মাসের ২৬ দিনে পদ্মা সেতু পার হওয়া ৩ লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা। এব্যাপারে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুতে যানবাহনের চাপ আরও বাড়বে। কারণ শিগগিরই চালু হতে যাচ্ছে কালনা সেতু। পদ্মা সেতুতে অতিরিক্ত যানবাহন পারাপার হলে আগামীতে সেতুর রাজস্ব আয় আরও বাড়বে। উল্লেখ্য, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে শুরু হয় যান চলাচল। এরপর থেকে নিয়মিত এই সেতুতে যানবাহন চলাচল করছে। সেতু উদ্বোধনের পর বদলে যায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বদলে যেতে থাকে এই অঞ্চলের অর্থনীতির চাকা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে