; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

Shongrami Bangla
11:56 am, October 9, 2022

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ, আনন্দদায়ক ও মনোরম পরিকেশে ভ্রমনের লক্ষ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যরা। রবিবার (৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সদস্যদের উদ্যোগে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন,পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ভ্রমনের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ প্রতিনিয়ত নানা রকম পর্যটকবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমন করতে পারে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর বাংলাদেশের দক্ষিন জনপদের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসা পর্যটকদের ভিড় দিন দিন বহুগুন বৃদ্ধি পাচ্ছে। এতে করে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। নির্মল ও পরিচ্ছন্ন সমুদ্র ভ্রমনে সৈকতে আসা পর্যটকদের আনন্দ বহুগুন বৃদ্ধি পাবে এবং তাদের ভ্রমন পিপাসা আরও রেড়ে যাওয়ার পাশাপাশি তাদের সুদৃঢ় মনোবল সৃষ্টি হবে ও চিন্তাশক্তির দরজা আরও প্রশস্ত হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাময় একটি স্থান হচ্ছে বাংলাদেশ। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত।এ সৈকত থেকে সুর্যোদয় ও সুর্যাস্ত অবলোকন করা যায়।তাই দূরদূরান্ত থেকর এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন।প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার।পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে দেশের জিডিপি বৃদ্ধি পাবে।দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে। সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামসহ জোনের অন্যান্য পুলিশ সদস্যগন। এছাড়াও এ কর্মসূচী বাস্তবায়নে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেন কুয়াকাটার সাংবাদিকবৃন্দ, কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্যামেরাম্যানদের সভাপতি আল আমিন কাজী, সি ফুড ব্যবসায়ী কাউসার আহমেদ, ছাতা বেঞ্চ ব্যবসায়ী জনি আলমগীরসহ ও বিভিন্ন পেশাজীবী স্টেকহোল্ডারগন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে