; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কোনোটাই মিলছে না মেঘনা-তেঁতুলিয়ায়

Shongrami Bangla
6:43 am, November 9, 2022

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশ না পেয়ে হতাশা নিয়ে তীরে ফিরছেন জেলেরা। কয়েকদিন আগে ইলিশের সঙ্গে প্রচুর পরিমাণে পাঙাশ ধরা পড়ে। এখন পাঙাশও মিলছে না।জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার পর নদীতে এক-দুদিন কাঙ্ক্ষিত ইলিশ পেলেও এখন আর পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তাতে ট্রলারের জ্বালানির খরচই উঠছে না। এ অবস্থায় তারা পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকার জেলে নুরে আলম মাঝি, সেলিম মাঝি ও ইয়ামিন মাঝি বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে আমরা নদীতে দুদিন আশানুরূপ ইলিশ পেয়েছি। তিন-চারদিন ভালো পরিমাণ পাঙাশও পেয়েছিলাম। কিন্তু এখন নদীতে ইলিশ ও পাঙাশ কোনোটিই মিলছে না। আমরা জেলেরা এখন কী ধরে খাবো?’তারা আরও জানান, প্রতিদিন জেলেরা দলবেধে নদীতে যাচ্ছেন। তবে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে জাল ফেলে ২-৪টি করে ছোট সাইজের ইলিশ পাচ্ছেন। তা দিয়ে ট্রলারের জ্বালানির তেল খরচই উঠেছে না। এতে তারা অনেক সমস্যায় রয়েছেন।একই এলাকার জেলে জাকির মাঝি জানান, তার সংসারে সাতজন সদস্য রয়েছেন। প্রতিদিন তিন কেজি চাল লাগে। নদীতে গিয়ে যে ইলিশ পান তা ট্রলারের তেলের দাম দিয়ে চাল কেনার টাকা ঠিকমতো থাকে না। এতে তার পরিবারের তিনবেলা ঠিকমতো খেতে অনেক কষ্ট হচ্ছে।শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের জেলে বিল্লাল মাঝি ও হালিম মাঝি জানান, নিষেধাজ্ঞার সময় ধারদেনা করে সংসার চালিয়েছেন। বর্তমানে নদীতে তেমন ইলিশই মিলছে না। এতে ধারদেনা, কিস্তির টাকা পরিশোধ ও সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন।কথা হয় শিবপুর ইউনিয়নের ভোলার খালের মৎস্য আড়তদার মো. জাকিরের সঙ্গে। তিনি বলেন, ‘নদীতে তেমন ইলিশ না পাওয়ায় আড়তেও বেচা-বিক্রি নেই। বসে বসে আড়ত ভাড়া ও স্টাফদের বেতন গুনতে হচ্ছে।’তবে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, এখন নদীতে পানির গভীরতা কম থাকায় ইলিশের পরিমাণও কম। বৃষ্টিপাত হলে ইলিশের পরিমাণ বাড়বে।তিনি আরও বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারির দিকে জেলেরা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে পারবেন। কারণ ওই সময় দ্বিতীয় দফায় সাগর থেকে প্রচুর ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে