; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

প্রতি ৪ দিনে এক সাংবাদিক খুন,জাতিসংঘ

Shongrami Bangla
11:51 am, January 21, 2023

২০২২ সালে বিশ্বজুড়ে সহিংসতার শিকার হয়ে মোট ৮৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন।‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উন্নয়ন’ শীর্ষক এই প্রতিবেদনে গতবারের নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে, তা ২০২১ সালের দ্বিগুণের কাছাকাছি, তখন এই সংখ্যা ছিল ৫৫।এই তথ্যকে ‘আশঙ্কাজনক’ আখ্যা দিয়ে ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজোলে বলেছেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতাকে রুখতে সব সরকারকে অবশ্যই তৎপরতা বাড়াতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

কারণ এ ধরনের সহিংস পরিবেশ তৈরির প্রধান কারণই হলো- সরকারগুলোর উদাসীনতা।’ প্রতিবেদনের তথ্য তুলে ইউনেসকোর এক বিবৃতিতে বলা হয়, হত্যা ছাড়াও ২০২২ সালে সাংবাদিকেরা গুম, অপহরণ, নির্বিচারে আটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিসহ আরও নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। সাংবাদিকেরা এখন কোথাও নিরাপদ নন। কারণ গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেককেই খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় হত্যা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ভ্রমণের সময়, কয়েক জনকে পার্কিং লটে বা অন্য কোনো উন্মুক্ত জায়গায় হত্যা করা হয়।ইউনেসকোর বলছে, মানহানি আইন, সাইবার আইন, ও ‘ভুয়া খবর’ বিরোধী আইনের প্রয়োগের মাধ্যমে বাক স্বাধীনতা সীমিত করা হযেছে এবং সাংবাদিকদের কাজের পরিবেশকে বিষাক্ত করে তোলা হয়েছে। সাংবাদিকদের জন্য ২০২০ সালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলগুলো। কারণ এই দুই অঞ্চলে এই সময়ে ৪৪টি সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৬টি এবং পূর্ব ইউরোপে ১১টি হত্যাকাণ্ড হয়। স্বতন্ত্র দেশ হিসেবে সর্বোচ্চ ১৯টি হত্যাকাণ্ড হয় মেক্সিকোতে। এ ছাড়া ইউক্রেনে ১০টি এবং হাইতি ৯টি হত্যাকাণ্ড হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সংগঠিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণেই সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এর বাইরে দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয়ের খবর দেওয়ার জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হযেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে