; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

পাসপোর্ট-ভিসার সব তথ্য জানা যাবে এক কলে

Shongrami Bangla
8:58 pm, March 31, 2023

পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়া সেবাপ্রার্থীদের জন্য বিশেষ কল সেন্টার চালু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। শুক্রবার (৩১ মার্চ) এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা পাবেন সেবাপ্রার্থীরা।

পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ থেকে সেবাপ্রার্থীরা কল সেন্টারে ফোন করে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সব তথ্য পাবেন। বাংলাদেশের নাগরিকরা দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন। এছাড়াও বিদেশি নাগরিকরা একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, এ কল সেন্টারে সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘণ্টাব্যাপী পাসপোর্ট সম্পর্কিত তথ্য সেবা পাওয়া যাবে। বিআরটিসি থেকে বরাদ্দকৃত নম্বরের মাধ্যমে ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে, প্রতি শিফটে ১৬ জন করে কল সেন্টারে এজেন্ট প্রতিনিধি কাজ করবেন। প্রতিদিন তিন শিফটে ৪৮ জন প্রতিনিধি ২৪ ঘণ্টা সেবা প্রদান করবেন। বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে সবাইকে প্রশিক্ষণ দিয়ে কাজের জন্য প্রস্তুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা পাসপোর্ট সম্পর্কিত সঠিক হালনাগাদ তথ্য বা নতুন কোনো আপডেট এলে কল করে জানতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর মনে করছে, এর ফলে দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। কর্মকর্তারা বলছেন, পাসপোর্টের সর্বশেষ তথ্য জানতে দেশের সব পাসপোর্ট অফিসের মোবাইল নম্বর দেওয়া আছে। বর্তমানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় সব নাগরিকের সেবা এক জায়গা থেকে দেওয়ার জন্য আলাদা এ কল সেন্টার চালু করা হলো। এর ফলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাপ কমবে এবং এক জায়গা থেকে সব সেবা মিলবে। পাসপোর্ট অফিস হেল্পলাইনে মিলবে যেসব সেবা পাসপোর্ট হেল্পলাইন নম্বরের মাধ্যমে ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে।

> ই-পাসপোর্টের বর্তমান অবস্থা
> ই-পাসপোর্ট ডেলিভারি সম্পর্কিত তথ্য
>অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে সমাধান
> আবেদন করতে না পারলে তা বুঝিয়ে দেওয়া
> অভিযোগ জানাতে পারবেন
> কল সেন্টার থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পর্কে তথ্য জানা যাবে
> এমআরপি পাসপোর্টের অবস্থা (প্রবাসীদের জন্য)
> এমআরপি পাসপোর্টের ডেলিভারি সম্পর্কে জানা যাবে
> এমআরভি ভিসা সংক্রান্ত তথ্য

পাসপোর্ট হেল্পলাইন ফি কত?

পাসপোর্ট হেল্পলাইন নম্বর থেকে সেবা নিতে ফি দিতে হবে না। শুধু যে ফোন অপারেটরের মাধ্যমে কথা বলবেন সেই অপারেটর বা কোম্পানি প্রতি মিনিটে যে চার্জ কাটে সেটাই কেটে নেবে। সরাসরি কল ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফরম থেকে চ্যাটিংয়ের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে