; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন

Shongrami Bangla
2:19 pm, September 30, 2023

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাতদিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসির ডালসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর দিনগত রাত ১১টা ৪০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পাশাপাশি উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান শেষে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। সেখানে অবস্থানকালে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন তিনি। আগামী ৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটি বাংলাদেশ সময় ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে