দুপুর ১:১৮ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৩৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার আমতলী-তালতলীর

Shongrami Bangla
১০:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

ভাষা আন্দোলনের  বছরের পর  বছর যুগের পর যুগ  পারহলেও বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৩৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে কোনো শহীদ মিনার নেই।

ফলে মাতৃভাষা ২১ ফেব্রুয়ারির দিন বাঁশ, কাঠ, কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুটি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় মোট ২৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি কিন্ডারগার্ডেন, ৭টি কলেজ, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি দাখিল মাদরাসা ও ৩০টি ইবতেদায়ি মাদরাসা।

তালতলী উপজেলায় মোট ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠন রয়েছে। এর মধ্যে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কিন্ডারগার্ডেন, ২টি কলেজ, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি নিম্ন মাধ্যমিক, ১২টি দাখিল মাদরাসা ও ১২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এ দুটি উপজেলায় (আমতলী ও তালতলী) মোট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪১৭টি।

এরমধ্যে আমতলী উপজেলার ১৪টি ও তালতলী উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার থাকলেও বাকি ৩৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।

একুশে ফেব্রুয়ারি এলেই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাঁশ, কাঠ, কোথাও বা কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে কোমলমতি শিশুরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

আমতলী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমতলী সরকারি এ কে হাইস্কুল, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক, একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক, ছুড়িকাটা সরকারি প্রাথমিক, ওয়াপদা সরকারি প্রাথমিক, সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক, বাসুগী সরকারি প্রাথমিক ও বেগম নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কোনো শহীদ মিনার নেই।  এ ছাড়া আমতলী সরকারি কলেজে একটি শহীদ মিনার থাকলেও কেন্দ্রীয়ভাবে আমতলীতে এখনো কোনো শহীদ মিনার স্থাপিত হয়নি।

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এ কে এম শামসুদ্দিন সানু বলেন, ভাষা আন্দোলনের ৭১ বছরেও আমতলী উপজেলা সদরে একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করা হয়নি, এটা অত্যন্ত বেদনাদায়ক। আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেবে।

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী  অফিসার আশরাফুল আলম বলেন, এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে  বলা হবে ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে