; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর কোতোয়ালি মডেল থানার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Shongrami Bangla
5:21 pm, February 13, 2024
কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর থানা পর্যায়ের ফাইনাল খেলায় আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত ০৮ টায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কোতোয়ালি মডেল থানার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে খেলা উপভোগ ও খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিয়ে এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি জনমুখী, গণমুখী ও প্রতিরােধমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ছাড়াও এ ধরনের একটি আয়োজন তরুণ প্রজন্মকে স্মার্ট ফোন তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ সুন্দর জীবন গঠনের সহায়ক ভূমিকা পালন করবে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব ফজলুল করিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সাধারণ সম্পাদক শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব জনাব এস এম জাকির হোসেন, বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে