; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ধানখেতে বাঁধ দিয়ে মাছের ঘের, প্রতিবাদে বিক্ষোভ সাতলায়

Shongrami Bangla
11:27 am, February 21, 2024

উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় জোরপূর্বক ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পশ্চিম সাতলায় ঘটনাস্থলে ভুক্তভোগী মশিউর রহমান হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, করম হাওলাদার, খলিল হাওলাদার, জুয়েল হাওলাদার, কলম হাওলাদারসহ শত শত কৃষক। এসময় কৃষকরা অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক ও দলিলকৃত  দীর্ঘদিনের ভোগদখলীয় ধান চাষের জমিতে মাটি কেটে বাঁধ দিয়ে এবং সরকারি খালে বাধ দিয়ে জোরপূর্বক মাছের ঘের করছে প্রভাবশালী রুবেল বালী, হালিম বালী, এছাহাক বালী, নুরুল আমীন মিয়া, ইদ্রিস হাওলাদার, সাইদুল বালী, বেল্লাল বালী, খাইরুল খানসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বিক্ষুব্ধরা ধান খেত ও খালে বাধ বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে মশিউর রহমান হাওলাদার জানান, রাস্তা নির্মাণের নামে খালে ও ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করায় অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের  বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে রুবেল বালী, ইদ্রিস বালী, হালিম বালী, এছাহাক বালী, বেল্লাল বালী, সাইদুল বালী গংরা জানান, আমাদের পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমিতে আমরা নিজস্ব অর্থায়নে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করছি। এতে কতিপয় অসাধু চক্র তাদের ফায়েদা হাসিল করার জন্য বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন জানান, নিজেদের জমিতে নিজেরাই চলাচলের রাস্তা নির্মাণ করছে তা একান্তই তাদের ইচ্ছে। এর বেশি কিছু আমার জানা নেই।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষেপরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সরেজমিনে গিয়ে সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে