; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

এনজিও কর্মকর্তা গ্রেপ্তার পটুয়াখালীতে গ্রাহকদের টাকা আত্মসাৎ

Shongrami Bangla
7:59 am, March 23, 2024

পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে সাড়ে ১২ লাখ টাকা হাতিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) পালিয়ে যাওয়া ক্রেডিট অফিসার কাওসার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি জসিম এ তথ্য জানান।  এদিকে কাওসার আলীর গ্রেপ্তারের খবরে থানায় ছুটে আসেন প্রতারিত মানুষেরা। এ সময় তারা তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ওসি জসিম সাংবাদিকদের বলেন, গত ৮ মার্চ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামে এই প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন ছিল।

এ সময় শারীরিক অসুস্থতার অজুহাতে ক্রেডিট অফিসার কাওসার আলী কুয়াকাটা না গিয়ে অফিস কার্যালয়ে অবস্থান করেন।

পরে তিনি ১৩টি সমিতির ৮৩ জন সদস্যদের ঋণ আবেদনের গচ্ছিত জামানতের সাড়ে ১২ লাখ টাকা ও একটি হিরো ব্রান্ডের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হলে সংস্থাটির সদস্যরা অফিসের সামনে এসে হট্টগোল করেন।

নিজেদের আমানত হারিয়ে দিশেহারা হয়ে পরেন খেটে খাওয়া মানুষ। পরে অভিযুক্ত ক্রেডিট অফিসার কাওসার আলীর অফিসিয়াল জামিনদার আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করলে, তিনি চুরির ঘটনা স্বীকার করে টাকা ও মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা জানান। তবে কয়দিন পর উভয় আত্মগোপনে চলে যায়।

পরে গত ১৭ মার্চ এ ঘটনায় সদর থানায় দুজনকে আসামি করে রিকের শাখা ব্যবস্থাপক মিরাজ শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ও নওগাঁ পুলিশের সহযোগিতায় সাপাহার থানার এরেন্দা এলাকা থেকে মূল আসামি কাওসার আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে  বলে জানান ওসি জসীম।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে