; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

রাস্তার পাশে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার গৌরনদীতে

Shongrami Bangla
1:52 pm, March 28, 2024

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের কাছের একটি জঙ্গল থেকে মঙ্গলবার রাতে পরিত্যক্ত একটি নবজাতক উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শিশুটিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় পথচারীরা চলাচলের পথে মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের কাছের একটি ঝোপের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পান। বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত ৯টার দিকে আমি ও স্থানীয় শয়ন সরদার বাসায় ফিরছিলাম। পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাই । পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো একটি ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। পরবর্তিতে শিশুটিকে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেই। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করি। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, শিশুটি শারীরিক অবস্থা একটু খারাপই ছিল। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি এবং অনেকটা সুস্থ্য রয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শকে (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে কোন নারী অবৈধ সন্তন জন্ম দিয়ে লোক লজ্জার ভয়ে বাগানে ফেলে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে আগৈলঝাড়ার গৈলা বেবি হোমে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে