; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

লোডশেডিংয়ে অতিষ্ঠ বরিশালবাসী একদিকে তীব্র তাপপ্রবাহ

Shongrami Bangla
1:45 pm, April 3, 2024

চৈত্রের ভ্যাপসা গরম আর ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে বরিশাল নগরীতে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই গরমের সময় পবিত্র রমজান মাসে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা গেছে নগরীর বাংলাবাজার, নিউ হাউজ রোড, বটতলাসহ বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন থাকতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এসব কারণে চরম দুর্ভোগের কথা জানান তারা।

নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, গত ২-৩ দিন ধরে প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এমনকি ইফতার এবং সেহরির সময়ও লোডশেডিং হওয়ায় চরম বিপাকে আছি।
নগরীর সাগরদী ধানগবেষণা সড়কের বাসিন্দা গৃহবধূ মহিমা আক্তার বলেন, একদিকে তীব্র গরম অন্যদিকে যোগ হয়েছে লোডশেডিং।
দিনের একবার বিদ্যুৎ গেলে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে আসতে। রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমাতে পারি না।
ঘনঘন লোডশেডিংয়ের কারণে বিপাকে আছেন ব্যবসায়ীরাও। ঈদবাজারের এই সময়ে লোডশেডিংয়ের কারণে ঈদের কেনাকাটায় লোকজন গরমের জন্য দিনের বেলা মার্কেটে আসছেন কম।
নগরীর অভিজাত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিক্রেতা আব্দুর রহমান রিপন বলেন, লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছি। এ অবস্থায় দিনে জেনারেটর চালিয়ে ব্যবসা করে আয় করা কঠিন হয়ে পড়েছে।
তীব্র গরমের কারণে বেলা গড়াতে নগরীর প্রধান সড়কগুলোর বেশির ভাগে মানুষের ভিড় কম লক্ষ করা গেছে। আর দুপুরে অনেকটাই ফাঁকা ছিল নগরীর আদালতপাড়া, সদর রোড, টাউন হলসহ গুরুত্বপূর্ণ স্থান।

ঘনঘন লোডশেডিং প্রসঙ্গে বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম মো. মহসীন মোল্লা জানান, সোমবার রূপাতলী সাবস্টেশনের ব্রেকার পুড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর সব এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়।
তিনি বলেন, ঈদের সময় পুরো রাতই বিপণিবিতানগুলো খোলা থাকে। এতে চাহিদাও বেড়ে গেছে কয়েকগুণ। যার কারণে লোডশেডিং হচ্ছে। আশা করছি, দ্রæত এর একটা সমাধান হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে