; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সদর উপজেলার মানুষ তাঁদের সু-চিন্তিত রায় দিবেন নির্বাচনে এস এম জাকির

Shongrami Bangla
1:49 pm, April 3, 2024

বরিশাল সদর উপজেলার মানুষ অনেক সচেতন, তাঁদের কেউ ভুল বোঝাতে পারবে না। আমার বিশ্বাস সদর উপজেলার মানুষ নির্বাচনে তাঁর সু-চিন্তিত রায় দিবে।

চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।  মঙ্গলবার নগরীর ইউরো কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

এসএম জাকির এসময় আরও বলেন, ‘মানুষ মুখে বড় বড় কথা পছন্দ করে না। তারা বাস্তবতায় বিশ্বাসী। তাঁরা চায় উন্নয়ন। ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে চন্দ্রমোহনসহ সদর উপজেলার কোন মানুষ অবহেলিত হবে না। কারণ আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনারা কথা আর কাজ মিলিয়ে দেখবেন।

তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলায় কোন রংবাজ, চাঁদাবাজ থাকবে না। সুতারং আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন।

এসএম জাকির বলেন, ‘আমি সদর উপজেলার বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা দূর করতে চাই। জনপ্রতিনিধি হলে এটা খুব সহজেই করা যায়। শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়ন হলে এর মাধ্যমে সদর উপজেলার মানুষ উপকৃত হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জুয়েল রাফি, চন্দ্রমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডের শাহ্ আলম চুন্নু শিকদার, ৬ নম্বর ওয়ার্ডের জয়নুল আবেদীন সুজন, ৭ নম্বর ওয়ার্ডের দুলাল বেপারী, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রব, হাবিবুর রহমান খোকন, সংরক্ষিত নারী ইউপি সদস্য মেরি বেগম, ফাহিমা বেগম ও কাজল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে