; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

৯ জনকে লিগ্যাল নোটিশ রাবিতে মাদক বন্ধে মন্ত্রণালয়ের সচিব ও উপাচার্যসহ

Shongrami Bangla
11:44 am, July 1, 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতিসহ নয়জন কর্তা ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন।

সোমবার জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার ও শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান।

ব্যারিস্টার মাহফুজুর রহমান বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন ও সরবরাহ বন্ধের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নোটিশ পাঠিয়েছি। সাত কর্মদিবসে নোটিশের উত্তর দেওয়ার কথা বলা হলেও এখনো কেউ কিছু জানায়নি। তবে ইদের ছুটি থাকায় এই সংশ্লিষ্ট কর্তাদের আরও একমাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো রেসপন্স না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, গত পয়লা জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘মাদকের হটস্পট রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। সেই পরিপ্রেক্ষিতে গত ১০ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন ও সরবরাহ বন্ধের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নোটিশ পাঠায় জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন। এটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, যারা জনস্বার্থে কাজ করে। মাদক সেবন/জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনরায় এমন কর্মকাণ্ড যাতে ক্যাম্পাসে না ঘটে সাত দিনের মধ্যে সেটা নোটিশ প্রেরককে অভহিত করার কথা বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক প্রথম ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অথবা হাইকোর্টে মামলার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ক্যাম্পাসে মাদক নির্মূলে তৎপরতা অব্যাহত রয়েছে। প্রক্টরিয়াল টিম বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে। পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ জুন ক্যাম্পাসে হেরোইনসহ মা-ছেলে গ্রেফতার হয়। গত ৯ জুন মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১২ জন আটক এবং গত ৭ জুন গাঁজা ও হেরোইনসহ সাকিব নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, ক্যাম্পাসে মাদক নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে