রাত ১২:৫৭ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে ৮ পদে রদবদল বরিশাল জেলা

Shongrami Bangla
৭:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

বরিশাল জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক’সহ ৮ পদে রদবদল হয়েছে। কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই রদবদল হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ২৪ ফেব্রুয়ারী গঠিত হয় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি। মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও মানিক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। তবে পরিবর্তীত পরিস্থিতির কারনে বেশ অনেকদিন যাবত সাধারণ সম্পাদকসহ কমিটির ৮ জন সদস্য ইউনিয়ন অফিসমুখি হচ্ছেননা।

এমনকি ইউনিয়নের কোন কার্যক্রমেও অংশগ্রহন করছেন না। তাই গত ২৫ আগষ্ট ইউনিয়নের রূপাতলি বাস টার্মিনাল ভবন অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নে অনুপস্থিত থাকা সদস্যদের বিপরীতে নতুন সদস্য নেয়ার সিদ্ধান্ত হয়। যা রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করা হয়। ওই নতুন ৮ জন হলেন, নির্বাহী সভাপতি মোঃ মাসুদ মোল্লা, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির হাওলাদার ও মোঃ কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, লাইন সম্পাদক মোঃ জামাল সিকদার ও মোঃ মিজানুর রহমান খান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহামুদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ রানা, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াল শেখ, কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সমাজকল্যান সম্পাদক মোঃ সুরুজ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুন অর রশিদ ও কার্য্যনির্বাহী সম্পাদক মোঃ সোহাগ মৃধা। ইউনিয়নের সভাপতি মোঃ নাসির উদ্দিন জানান, মাত্র ৬ মাস আগে এ কমিটি গঠন করা হলেও সম্প্রতি দেশের উদ্ভুত পরিস্থিতির কারনে নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট জন আর ইউনিয়নমুখি হচ্ছেন না। তাই ইউনিয়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে অনুপস্থিত থাকা গুরুত্বপূর্ণ ৮ টি পদে নতুন নেতৃত্ব নেয়া হয়েছে। নতুন সদস্যদের কোয়াব করার পর এই কমিটি ইতোমধ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে জমা দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে