দুপুর ১:৩৩ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিএনপির নেতাকে বহিস্কারের দাবি নলছিটিতে ইউনিয়ন

Shongrami Bangla
৭:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীর নামে অপপ্রচারকারী কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শাকিল হাওলাদারকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সরোয়ার হোসেন খান। তিনি বলেন, নলছিটি উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন সাধারণ সম্পাদক সেলিম গাজী। অথচ তাঁর বিরুদ্ধে একজন ইউনিয়ন বিএনপি নেতা হয়ে শাকিল হাওলাদার অপপ্রচার চালাচ্ছে। শাকিল হাওলাদারকে আওয়ামী লীগের দালাল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সরোয়ার হোসেন খান। তিনি অভিযোগ করেন, শাকিল হাওলাদার আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপির পদ পেয়েও নিষ্ক্রিয় ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে প্রচারণায় সরব ছিলেন। তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভাগে ব্যবসা করেছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি ও তাঁর ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান সাইফুল আবার বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে যাচ্ছেন। তাঁর আরেক ভাই ফয়সাল হোসেন পান্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। শাকিলের নির্দেশে তাঁর ভাই ও স্বজনরা আওয়ামী লীগের দালালদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি-ঘর পুড়ে ফেলার হুমকি দিয়ে আসছেন। শাকিল ইউনিয়ন যুবদল নেতা দুলাল খান ও শহীদ হাওলাদারের নামে সংবাদ সম্মেলন করে মিথ্যা গুজব রটিয়েছেন। আওয়ামী লীগের এই দালালকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ বিষয়ে শাকিল হাওলাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার জীবনে কখনো আওয়ামী রাজনীতির সাথে আপোষ করিনি, করবো না। আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনার বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। আমি এবং ভাইয়েরা ৫ তারিখের পরে কোন রকম কারো উপর হামলা বা এরকম কিছুই করেনি। প্রয়োজনে সরেজমিনে আপনারা খোঁজ খবর নিতে পারেন। আমার কাছে চাঁদা দাবী করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী যা আমি দেইনি বলে আমার পদ স্থগিত করেছেন। সেই ঘটনা আমি নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি। এখন তারা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তকমা দিতেই এই অভিযোগ করেছেন যার কোন রকম ভিত্তি নেই।
উল্লেখ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩১ আগস্ট রাতে নলছিটি উপজেলা বিএনপি শাকিল হাওলাদারের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেন। এ ঘটনায় শাকিল হাওলাদার ৩ আগস্ট নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার পদ স্থগিতের জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীকে দায়ী করেন। এমনকি তাঁর বিরুদ্ধে চাঁদা দাবিরও অভিযোগ করেন শাকিল।
সংবাদ সম্মেলনে কুশঙ্গল ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দুলাল খান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম খোকন, কৃষক দলের সভাপতি হাবিবুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে