সন্ধ্যা ৭:৪৭ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

জেলা প্রশাসক ও গণমাধ্যমকর্মীরা বরিশালে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন

Shongrami Bangla
৩:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

বৃদ্ধ রফিকুল ইসলাম। তার ছেলে অন্ধ। ছেলের ১ম স্ত্রী মারা যাওয়ায় ২য় বিয়ে করায় সেই স্ত্রী তার বৃদ্ধ এই শশুড় ও ১ম ঘরের ছোট্ট শিশুকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে।

পরে এই বৃদ্ধ রফিকুল ইসলাম তার ছোট্ট নাতিকে নিয়ে গত কয়েক মাস ধরে অবস্থান করছেন বরিশাল নদী বন্দরে। গতকাল শনিবার বিকেলে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ রফিকুল ইসলাম। পরে লঞ্চঘাটের শ্রমিকরা তাকে দেখভাল করে গণমাধ্যমকর্মীদের খবর দেয়।

বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয় বরিশালের পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন উদ্যোগ এর সদস্য বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ ও বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরা।

খবর পেয়ে দ্রুত সেখানে যান বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনও। গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকে জানালে তিনি তাৎক্ষণিক সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসের পরে উদ্যোগের সদস্যরা ওই অসহায় বৃদ্ধকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উদ্যোগের সদস্য মজিবর রহমান নাহিদ ও এইচ আর হীরা জানিয়েছেন, শুরুথেকেই জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সার্বিক সহযোগিতার পাশাপাশি ওই বৃদ্ধের চিকিৎসার খোঁজ-খবর নেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সাজ্জাদ পারভেজ ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনও বিভিন্নভাবে সহযোগিতা করেন। বৃদ্ধ এই ব্যক্তিটির সু-চিকিৎসায় সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান গণমাধ্যমকর্মীরা।

রিপন হাওলাদার বলেন, গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ এর আয়োজনে আমরা করনাকালীন সময় থেকেই লঞ্চঘাটের ছিন্নমূল মানুষদের মাঝে খাদ্য বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় প্রতিদিন আমরা এই লঞ্চঘাটের অসহায় মানুষদের খোঁজখবর নেই। বৃদ্ধ রফিকুল ইসলামের তার খবর আমরা জানতে পেরে প্রথমে আমাদের উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

এছাড়া বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বিষয়টি জানতে পেরে তিনিও বৃদ্ধ রফিকুল ইসলামের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও গণমাধ্যমকর্মীদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে