; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ১৫ নভেম্বর ২০২৬ রাজাপুর থানার নতুন ওসি দায়িত্ব গ্রহণ   বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউপির মীরাবাড়ী এলাকায় বন্দর থানা পুলিশ কর্তৃক এক বিশেষ অভিযান ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের নিক্তি উদ্ধার   মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি।   বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।

ঢাকায় আসছেন তো সাকিব আজ রাতেই

Shongrami Bangla
5:09 am, October 17, 2024

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে কাল। দলে আছেন সাকিব আল হাসানও। কিন্তু শেষ পর্যন্ত তিনি সময়মতো ঢাকায় আসতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা আজ রাতে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে।

অবশ্য সাকিবের তাতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেও দুবাইয়ে তাঁর ট্রানজিট এবার একটু লম্বা। গতকাল দুবাই পৌঁছালেও দুবাই থেকে তাঁর ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। ঢাকায় পৌঁছানোর কথা আজ রাত ১১টার পর। কাজেই আজ বিকেল পর্যন্ত তাঁকে এমনিতেই দুবাই থাকতে হতো। ট্রানজিটের সময়টায় এখন শুধু সঙ্গে যোগ হতে পারে বাড়তি একটু টেনশন।

নিরাপত্তার কারণেই সাকিবকে ওই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াললিখন লিখেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও একটি পক্ষের স্মারকলিপি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা।দুবাইয়ে অবস্থানরত সাকিবের সঙ্গে গতকাল গভীর রাত পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। যোগাযোগ করা হয়েছে আইসিসির সভায় যোগ দিতে বর্তমানে দুবাইয়ে অবস্থারত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গেও। কিন্তু তাঁরাও এ নিয়ে প্রশ্নের জবাব দেননি।

তবে আজ সকালে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়েছে। ঢাকায় আসার ফ্লাইটের আগে যেহেতু হাতে যথেষ্ট সময় আছে, শেষ পর্যন্ত সাকিব দেশে আসার সবুজ সংকেত পাবেন বলে তাঁদের আশা।

বিসিবির একটি সূত্র এমনও আভাস দিয়েছে, যেহেতু সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা হয়ে গেছে, তাঁর ঠিকঠাকভাবে দেশে আসতে পারার ব্যাপারে বিসিবির দিক থেকেও উদ্যোগ আছে। সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলতে পারা নিয়ে এর আগে সরকারি পর্যায় থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সর্বশেষ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাকিবের দেশে আসা–যাওয়ায় কোনো বাধা নেই। তাঁর নিরাপত্তার বিষয়টিও সরকার দেখবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে