; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

জমে উঠেছে সুপারির বাজার কাউখালীতে

Shongrami Bangla
5:47 am, October 19, 2024

পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে সুপারি বাজার। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম সুপারি বাজার অবস্থিত কাউখালিতে। কালের বিবর্তনে অনেক ফসল হারিয়ে গেলেও লাভজনক কৃষিপণ্য হিসেবে স্থান পেয়েছে কাউখালীর সুপারি। এখানকার সুপারির মান ভালো হওয়ায় প্রতিবছর সুপারি মৌসুমে বাজার বেশ জমে ওঠে। ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত কাঁচা সুপারির বেচাকেনা হয়। তবে সারা বছরই কাউখালীতে শুকনো সুপারি বেচাকেনা চলে। এই মৌসুমে সুপারি একমাত্র ভরসা। তাছাড়া এই অঞ্চলের প্রতিটি পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সুপারি আয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। ধানের পরেই এর স্থান। সুপারি গাছ নেই এমন কোন বাড়ি এ অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। আপতকালীন সুপারি বিক্রি করে সংসারে চাহিদা মিটছে অনেক কৃষকের। সুপারির চাষ লাভজনক হওয়ায় অনেকেই এখন সুপারি চাষে আগ্রহী হয় উঠেছে। প্রতিবছর কাউখালীতে কয়েক কোটি টাকার পাকা ও শুকনো সুপারি বেচাকেনা হয়। বর্তমানে দেশে উৎপাদিত সুপারির বড় অংশ দক্ষিণাঞ্চলের এ উপজেলায় উৎপাদিত হয়। উপকূলে সুপারির সবচেয়ে বড় মোকাম কাউখালী। এ বছর সুপারির তুলনামূলক কম হয়েছে। বর্তমানে হাটে বাজারে সুপারি বেচাকেনা চলছে। সুপারির মালিকরা এ বছর ভালো দাম পাচ্ছে বলে জানান। বর্তমানে প্রতি কুড়ি (২১০টি) সুপারি শ্রেণি ভেদে বেচাকেনা হচ্ছে ৪০০টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত। সুপারি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, এ বছর সুপারির ফলন কম হয়েছে। তাই গত বছরের চেয়ে দাম একটু বেশি। সুপারি বাগানের মালিক মানিক মৃধা বলেন, আমি এবছর সুপারির বাগান বিক্রি করেছি ২ লক্ষ টাকায়। ফলন কম হওয়ার কারণে দাম একটু কম পেয়েছি। গত বছর ৩ লক্ষ টাকায় বাগান বিক্রি করেছিলাম। কাউখালী উপজেলা সদরে সপ্তাহে সোম ও শুক্রবার দুইদিন হাট বসে। এখান থেকে ঢাকা, খুলনা, বাগেরহাট,চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে সুপারি কিনে বস্তা ভরে লঞ্চ, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে নিয়ে যায়। স্থানীয় পাইকাররা দেশের বিভিন্ন স্থানে সুপারি চালান দেন। কেউ কেউ রোদে শুকিয়ে মজুদ করেন। আবার কেউ কেউ মাটির গর্ত করে পানি দিয়ে তার ভেতরে রেখে মজুদ করেন। পরে দাম উঠলে সময় সুযোগ মতো বাজারে বিক্রি করেন।
এ ব্যাপারে কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস বলেন, এখানকার আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির ফলন ভালো হয়। আমাদের কৃষি বিভাগের পরামর্শ ও চাষীদের পরিশ্রমে সুপারি ফলন প্রতি বছরই ভালো হয়। আমরা কৃষকদের পরামর্শ ও বিভিন্ন প্রকার প্রশিক্ষণসহ সাহায্য সহযোগিতা করে থাকি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পিরোজপুর, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে