; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুর্নীতিবাজ ও অত্যাচারী আওয়ামী লীগ-বিএনপি দুটাই:ফয়জুল করিম

Shongrami Bangla
2:44 am, November 13, 2024

আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, জালেম, দুর্নীতিবাজ ও অত্যাচারীদের দল আওয়ামী লীগ-বিএনপি। ওরা আমাদের রক্ত এবং লাশ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের জনগণের আবেগকে যারা তাচ্ছিল্য করবে জনগণ তাদের রক্ষা করবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাত থেকে এই দেশের সাধারণ মানুষকে মুক্তি দিতে আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো যুবক বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। হাজারো মা তার ছেলে হারিয়েছেন। বোনরা বিধবা হয়েছেন। বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। অথচ সেই খুনিদের সঙ্গে হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে চিহ্নিত একটি রাজনৈতিক দল। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।

তিনি আরও বলেন, এদেশের মানুষ তিনবেলা পেট ভরে খেত চায়। মাথা উঁচু করে বাঁচতে চায়। এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের রক্ত, ত্যাগ ও শ্রম নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে বিএনপিকে এ দেশের মানুষ রক্ষা করবে না। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে।

দেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বার বার জীবন দিয়েছে উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হলি খেলেছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায়নি। তাই অন্য দেশের মানুষরা সোনার খনি, রুপার খনি পেলেও আমরা পেয়েছি চোরের খনি। এই বক্তব্য শেখ সাহেব নিজেই বলে গেছেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে