; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ব্যস্ত ছিল বিগত সরকার ভারতের স্বার্থরক্ষায়-চরমোনাই পীর

Shongrami Bangla
6:45 am, November 18, 2024

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ সেই সাম্য, মর্যাদা, ন্যায় ও বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, যেসব উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।চরমোনাই পীর বলেন, বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা পাচার করে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে। যখন বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি করতে রাস্তায় নামে, তখন তাদের গুম করা হয়। দিনের ভোট রাতে হয়ে যায়, মেধাবী সন্তানদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়।
তিনি বলেন,বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের স্বার্থ না দেখে, বিদেশী স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল।
গণসমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন। তারা সংক্ষানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা এবং ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম আল আমিন, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মোঃ মাহবুব হোসেন ইলিয়াস। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুল খালেক হাওলাদার ও যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সোলায়মান।ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ কাউছারুল ইসলাম জেলা উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক আকন।
ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন (রোকন) ডাকুয়া,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ।
সমাবেশে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে