; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে

Shongrami Bangla
7:21 am, November 18, 2024

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে।
শনিবার বিকেলে ভোলার লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ও রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫ এবং চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য গত ২৫ অক্টোবর টুর্ণামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন করে ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান।
উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে