; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক

১৬ রুটে বাস ধর্মঘট চলছে বরিশালের

Shongrami Bangla
1:54 pm, January 30, 2025

বরিশালের রূপাতলীতে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে নিরাপত্তা চেয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের ১৬ রুটের যান চলাচল। শুধু বাসই নয় দূর পাল্লায় যাত্রী নিতে চাওয়া থ্রি-হুইলারগুলোও আটকে দিচ্ছেন শ্রমিকরা।

বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে করে বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী, কুয়াকাটা ও ভোলা, রুটে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা।

বরিশাল থেকে ঝালকাঠি যাবেন নাজমুন্নাহার। তিনি বলেন, আমি ঢাকা থেকে পরিবহনে এসে রূপাতলীতে নেমেছি। এখান থেকে কোনো রুটে বাস চলাচল করছে না। দীর্ঘক্ষণ বসে আছি, অথচ বাড়িতে জরুরি যাওয়া দরকার।

তিনি বলেন, ঠুনকো ব্যাপারে শ্রমিকদের মারধর করা, বাসে আগুন জ্বালানো ছাত্রদের ঠিক হয়নি। যে বিষয়টি সমাধান করা যেত আলোচনার মাধ্যমে সেটি মনে হচ্ছে অতি উত্তেজনা দেখিয়ে আরও জটিল করা হয়েছে। পাশাপাশি বাস শ্রমিকদেরও উচিত না কথায় কথায় কর্মবিরতিতে যাওয়া। তাদেরও মনে রাখা উচিত এখানে দক্ষিণাঞ্চলের মানুষের প্রয়োজনীয়তা জড়িত।

শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, গতকাল আমাদের ওপর হামলা চালিয়ে শ্রমিকরা আজকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে রাস্তায় চলাচল করতে পারছে না।

রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, শ্রকিদের কাজ ও জীবনের নিরাপত্তার জন্য বরিশাল বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়নের ঐক্য পরিষদ মিলে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। এতে করে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ আছে।

তিনি বলেন, শ্রমিকরা আজিবন মার খেয়ে যাচ্ছে আর সকলকে ছাড় দিয়ে যাচ্ছে। গতকাল বিনা কারনে আমাদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিবে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তাদের আইডি কার্ড দেখিয়ে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনেরও হাফ ভাড়া করে নেয়। এভাবে হলে আমরা খাবো কি? আমাদেরওতো পরিবার, সন্তান আছে।

আবুল কালাম বলেন, ছাত্ররা গতকাল দলবদ্ধভাবে এসে আমাদের ওপর যেভাবে হামলা করেছে তাতে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। আমাদের পিটিয়ে মেরে ফেললেও কেউ দেখবে না। এসব ভয় থেকেই শ্রমিকরা আর সড়কে গাড়ি চালাতে চাই না।

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন, গতকাল ঝালকাঠি রুটের একটি বাসে বিএম কলেজের এক ছাত্রীর হাফভাড়া নিয়ে ঝামেলা হয়েছে শুনেছি। এ বিষয়ে বিচার চাইলে শিক্ষার্থীরা ঝালকাঠি মালিক সমিতির কাছে চাইতে পারতো। কিন্তু রূপাতলীতে বিক্ষোভ করে বাস ভাংচুর, অগ্নি সংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে চাইছে না।

তিনি বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। শ্রমিকরা আমাকে জানিয়েছেন তারা গাড়ি চালাবে না। তারা যেটা বলেছে, বাস ভাংচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর বিনা কারণে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। শ্রমিকরা নিরাপত্তাহীনতায় আছেন।

জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস বন্ধ থাকলে মালিক সমিতির লোকসান। আমরাও বোঝাচ্ছি যেন শ্রমিকরা দ্রুত কাজে ফেরে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি রুটে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলে রূপাতলী বাস টার্মিনালে বিক্ষোভ ও অবরোধ করে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। এসময়ে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থানকারী বাস ভাঙচুর করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। তারা অসৌজন্য আচরণকারী শ্রমিক, হামলাকারী শ্রমিক গ্রেপ্তারসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সাড়ি তিন ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয়। এদিকে রাতেই কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে