; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

“জিন এক্সপার্ট” মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা বরিশালে মাত্র ৫০ মিনিটে

Shongrami Bangla
3:23 am, June 10, 2021

বরিশালে মাত্র ৫০ মিনিটে ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাস্ট্রে উদ্ভাবিত ‘জিন এক্সপার্ট’ প্রযুক্তির মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০ মিনিটে করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সরবরাহ করা এই মেশিনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, মেডিকেল টেকনোলজিষ্ট মো. রেমন, স্বাস্থ্য পরিদর্শক শুকলাল সিকদার ও মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত ব্র্যাকের মেডিকেল টেকনোলজিস্ট মো. রেমন জানান, একটি কর্মসূচির আওতায় আগৈলঝাড়া উপজেলায় ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তার দাবি, পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় ৮ ঘণ্টা সময় লাগলেও জিন-এক্সপার্ট মেশিনে নমুনা প্রক্রিয়াকরণ করতে ৫ মিনিট এবং রিপোর্ট পেতে ৫০ মিনিট সময় লাগছে। নতুন এই পদ্ধতিতে ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দেওয়া হয়। এক ধাপে নমুনা পরীক্ষা (টেস্ট) হয়। পরে সরাসরি কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, কম খরচে অধিক সংখ্যক পরীক্ষার জন্য ‘জিন এক্সপার্ট’ সময়োপযোগী। এই উপজেলার জনগণ নতুন মেশিনের সুফল ভোগ করছে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, উপজেলা থেকে এখন আর বরিশালে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। নতুন এই মেশিনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা পরীক্ষা হবে। কম খরচ ও স্বল্প সময়ে অধিকসংখ্যক পরীক্ষার জন্য ‘জিন এক্সপার্ট’ মেশিনটি খুবই কার্যকর।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে