; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

বহুল আলোচিত হাসিনা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

Shongrami Bangla
4:49 pm, February 5, 2025

বহুল আলোচিত হাসিনা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে আলোচিত হাসিনা বেগম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোলিটন পুলিশ।

গত ০৩/০২/২০২৫ খ্রিঃ সকালে স্থানীয় লোকজন বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড চরকাউয়া সাকিনস্থ খাঁনবাড়ীর পিছনের খালের পূর্বপারে অজ্ঞাতনামা মৃত মহিলার লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।

সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ভিকটিম মৃত হাসিনা বেগম (৪০), স্বামী-মোঃ ওমর আলী, সাং-চরকাউয়া, ০২ নং ওয়ার্ড, থানা-বন্দর, বিএমপি, বরিশালকে শনাক্ত করেন। এ সংক্রান্তে ভিকটিমের ছেলে মোঃ হাসান বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোঃ ছগির হোসেন এর একটি চৌকস টিম ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাৎক্ষনিক ভাবে কার্যক্রম শুরু করেন।

মাত্র ২৪ ঘন্টার মধ্যে নিরলস প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে বহুল আলোচিত ক্লু-লেস হত্যা মামলার অভিযুক্ত ১) মোঃ ফিরোজ হাওলাদার(৩৬), পিতা-মোঃ ইউসুফ হাওলাদার, মাতা-মোসাঃ রওশনআরা বেগম, সাং-চরকাউয়া, ০২ নং ওয়ার্ড, খন্দকার বাড়ী, থানা-বন্দর, বিএমপি, বরিশালকে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন এবং অভিযুক্তের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ০১ টি, গলার স্বর্ণের চেইন ০২ টি, আংটি ০২ টি, কানের দুল এক জোড়া এবং হাতের বালা এক জোড়া উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত জানায় পাওনা টাকা নিয়ে অভিযুক্তের সাথে ভিকটিমের বাক বিতন্ডা হলে সে ভিকটিমকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করে ভিকটিমের মরদেহ গুম করার জন্য খালের পানিতে ফেলে দেয়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে