দুপুর ১২:০৫ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

কেউ ছাড় পাবে না রাঘববোয়াল থেকে চুনোপুঁটি : স্বরাষ্ট্র উপদেষ্টা

Shongrami Bangla
৭:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে।

এতে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি, পাবেও না। অপারেশন ততদিনই চলবে যতদিন না দেশ ডেভিলমুক্ত হবে। রাজশাহীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলন।  রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে। এ সময় ভিন্ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসন্ন মাহে রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর খামারিরা গরু উৎপাদন বাড়িয়েছে। তাই অদূর ভবিষ্যতে পার্শ্ববর্তী ভারত থেকে গরু চোরাচালান অনেকাংশে কমে যাবে।

সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের যে ভূমিকা ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। মতবিনিময় সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে