বিকাল ৩:১৩ ; শুক্রবার ; ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

ঘরে আগুন দেওয়ার ঘটনায় ছেলে গ্রেপ্তার মাকে গাছে বেঁধে

Shongrami Bangla
৭:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মো. আল-আমীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।

তিনি বলেন, এর আগে অভিযুক্ত আল আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন গত ২০২৪ সালে নারী সংক্রান্ত ঘটনায়  প্রথম স্ত্রীর দেওয়া অভিযোগে চাকরিচ্যুত হন। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে বসত ঘর পুড়িয়ে দেয়। এ বিষয় ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত আল-আমীনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে