; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বিক্ষোভ ধর্ষণের বিরুদ্ধে ববিতে

Shongrami Bangla
3:52 pm, February 23, 2025

সারাদেশে ধর্ষণের মত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বিক্ষোভ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ নিচতলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর,সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেনই বা দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে।আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেনা। এ ব্যর্থের দায় সরকারকেই নিতে হবে।

তিনি জানান, মহামারির মত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানো যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত নারীদের মর্যাদার জীবন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, নারী পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। বরং নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মত জঘণ্য অপরাধ সংঘটিত হতোনা।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক। নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা থেকে উত্তরন করে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি,জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান,ইসরাতুন্নেহা প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে