রাত ১০:২৩ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

জুলাই গণহত্যা তুলে ধরবেন ভলকার তুর্ক মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে

Shongrami Bangla
৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিষয়ক প্রতিবেদনটি মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে তুলে ধরবেন।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এ কথা জানান।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সম্প্রতি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।

এজন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ এ প্রতিবেদন প্রকাশ করায় আমরা আনন্দিত। এটি কোনো সহজ কাজ ছিল না। তারপরও সময়মতো এটি প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান, আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিষয়ক প্রতিবেদনটি সদস্য দেশগুলোকে অবহিত করবেন।

প্রধান উপদেষ্টা ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ পণ্ড করতে চালানো ক্র্যাকডাউন এবং জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ঘোষিত রায় পরবর্তী বিক্ষোভে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নির্মমতাসহ বিগত সরকারের শাসনামলের বিচারবর্হিভূত সব হত্যাকাণ্ড নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতা যথাযথভাবে নথিভুক্ত করার প্রয়োজন রয়েছে। এগুলো ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।

এ প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন, এ বিষয়ে বাংলাদেশের সক্ষমতা গড়ে তুলতে এবং কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত।

সত্য জানা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, এটাই ক্ষত নিরাময় এবং সত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া।

আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুয়েন লুইস আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে বাংলাদেশে রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহ কমে যাওয়ার সংকটটি বিশ্ব সম্প্রদায়ের নজরে আসবে।

আবাসিক সমন্বয়ক বলেন, প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। অর্থের সংকুলান নিয়ে আমরা খুব চিন্তিত।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে