; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সীমান্তে উত্তেজনা জরুরি বৈঠক করে মহিলাদের উদ্ধার

Shongrami Bangla
3:17 pm, March 4, 2025

অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশি মহিলাকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে। বিজিবি জানান, বিকালে মহেশপুর সীমান্তে বাঘা ডাঙ্গা বিওপি পোস্টে ঐ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি এর পক্ষে বাঘাডাঙ্গার কোম্পানী কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও ভারতীয় বিএসএফ এর পক্ষে সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার যাদব এসি নাগেশ গৌতম নেতৃত্ব দেন।

বিজিবি আরো জানান, পতাকা বৈঠকের আলোচনার ভিত্তিতে বিএসএফ তাদের হাতে আটক দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করে। আটককৃত দুই নারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে।

আটককৃতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়া কার্তিক গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম ও অপর জন নড়াইল জেলা কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন। পরে তাদের দুই জনকে একটি বেসরকারী সংস্থার শেল্টার হোমে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে