; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ধর্ষণের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মাগুরায় ৮ বছরের শিশুকে

Shongrami Bangla
4:32 pm, March 7, 2025

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্থ মাগুরার একদল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করে তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয় বলেন, গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারে না, তাদের চেয়ারে বসার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।

তিনি বলেন, গত ৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হয়। কিন্তু সেটার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, শিশু আছিয়ার ওপর নৃশংস নির্যাতন আমাদের মানবিকতা ও বিচার ব্যবস্থার কঠিন পরীক্ষা। আমরা শুধুমাত্র অপরাধীর গ্রেপ্তার বা সাময়িক শাস্তি চাই না—আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধের সাহস না পায়। তিনি বলেন, ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে