; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে

Shongrami Bangla
2:26 pm, March 10, 2025

বরগুনার বামনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাটার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বামনা উপজেলার গুদিঘাটা নামক এলাকার দক্ষিণ ঠুডাখালী নদীর তীর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই চারজনের প্রত্যেকের নামে ১৩ থেকে ১৫টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছেন বামনা থানা পুলিশের উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী নামক এলাকার খালেক খানের ছেলে হোসেন খান (২৫), বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার মরহুম মোসলেম খানের ছেলে রাজু খান (২৬), বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকার গণি আকনের ছেলে সজীব আকন (২৭) ও শাহজালাল আকন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুদিঘাটা নামক এলাকার দক্ষিণ ঠুডাখালী নদীর তীরে ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে দ্রুত সময়ের মধ্যে বামনা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চার ডাকাতকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাটার উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার বলেন, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে