; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

চায় হেফাজত-এনসিপি আ.লীগের রাজনীতি স্থগিত থাকুক বিচার হওয়া পর্যন্ত

Shongrami Bangla
5:31 pm, April 10, 2025

নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়া, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখাসহ একাধিক বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকে এসব বিষয়ে মতৈক্য আসে।

সভায় মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হেফাজতে ইসলামের প্রতিনিধি দল ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেয়। সভার একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে উভয় দলের নেতারা গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবির বিষয়ে একমত হন।

মতবিনিময়কালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন দুই পক্ষের নেতারা। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে এনসিপির সংবিধান সংস্কার প্রস্তাবে বহুত্ববাদ নিয়ে আপত্তি জানায় হেফাজতে ইসলাম। বহুত্ববাদকে অস্পষ্ট ও ধোঁয়াশাপূর্ণ কথা বলে আখ্যায়িত করেন হেফাজতে ইসলামের নেতারা। তারা সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনার মতামত দেন। বিষয়টি পুনর্বিবেচনার কথা জানিয়েছে এনসিপি। এর আগে সংবিধান সংস্কার কমিশনে দেওয়া সংস্কার প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রস্তাব দিয়েছিল এনসিপি।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনী বলেন, নির্বাচন নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে নির্বাচনের আগে যেন বিচার-সংস্কারের যেন একটি রোডম্যাপ পাওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করা এবং হেফাজতে ইসলামের নানা পর্যায়ের নেতাদের ওপর দায়েরকৃত বিভিন্ন মামলা প্রত্যাহারের ব্যাপারে সবাই একমত হয়েছেন।

তিনি আরও বলেন, হেফাজতের পক্ষ থেকে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার ব্যাপারে জানানো হয়েছে। সংবিধানে বহুত্ববাদ শব্দটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন। এনসিপি এটি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।

মতবিনিময়ে হেফাজতের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী, সংগঠক রফিকুল ইসলাম আইনী ও মোহাম্মদ সানাউল্লাহ খান বৈঠকে অংশ নেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, ধর্ম ও জীবন, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে