; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

পূর্ণ গতিতে এগোতে হবে আমাদের: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

Shongrami Bangla
4:46 am, April 16, 2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড (আমাদের পূর্ণ গতি নিয়ে এগোতে হবে)। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে কোনো সেক্টর যেন ক্ষতিগ্রস্ত না হয়। বরং আমরা যেন মধ্যম আয়ের দেশ হিসেবে সুবিধা দিয়ে আদায় করতে পারি সে ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এলডিসি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এলডিসি গ্র্যাজুয়েশন বিশেষজ্ঞ কমিটির প্রধান ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী এ বিষয়ে একটি পেপার উপস্থাপন করেন।

সভায় সরকারের উপদেষ্টাদের মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী, আদিলুর রহমান খান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার ইকোনমিক অ্যাফেয়ার্স এর বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।

এ নিয়ে দুই ঘণ্টা বিশদ ও প্রাণবন্ত আলোচনা হয়। এলডিসি থেকে উত্তরণ কীভাবে হবে উত্তরণের প্রস্তুতি কি কি নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়।

উত্তরণের ফলে কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ওপর কি ধরনের চাপ আসতে পারে, কোন কোন জায়গায় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এলডিসি থেকে উত্তরণের ফলে যেসব স্টেকহোল্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের ঝুঁকি নিরসনে দেশীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ সমাজের সর্বস্তরের লোকজনের সঙ্গে আলোচনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে