; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

বহিষ্কারের ছড়াছড়ি এসএসসির দ্বিতীয় দিনে: কারিগরিতে বেশি

Shongrami Bangla
4:49 am, April 16, 2025

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগিতার দায়ে পরীক্ষার্থী ও পরিদর্শকসহ ১০১ জন বহিষ্কার হয়েছেন। তাদের মধ্যে ৮৩ জন পরীক্ষার্থী এবং ১৮ জন পরিদর্শক।

বেশি বহিষ্কৃত হয়েছে কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিলের গণিত-২ বিষয়ের পরীক্ষায়। এছাড়া দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে আরবি দ্বিতীয়পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দিনে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

ইংরেজি প্রথমপত্রে বহিষ্কার ৩১

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের দুই হাজার ২৯১টি কেন্দ্রে। নকল করায় এ পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কার।

বহিষ্কারদের মধ্যে ঢাকা বোর্ডের ৯ জন, রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ৮ জন।

আরবি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১৯

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শকসহ মোট ১৯ জন বহিষ্কার হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। ১০ হাজার ৪৯০ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক।

ভোকেশনালের গণিত-২ পরীক্ষায় বহিষ্কার ৫১

এসএসসি ও দাখিল ভোকেশনালের দ্বিতীয় দিনে গণিত-২ পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শকসহ মোট ৫১ জন বহিষ্কৃত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এদিন এসএসসি ও ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এসব কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। ২ হাজার ৮২৫ জন অনুপস্থিত ছিলেন এবং ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

এবার এসএসসি পরীক্ষায় নকলের প্রবণতা বাড়ছে কি না, এমন প্রশ্নে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, ইংরেজি ও গণিতের মতো বিষয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তারপরও যেখানেই কেউ অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছে; কেউ সহযোগিতা করেছে; সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি দিচ্ছি আমরা।

তিনি বলেন, ঘটনাগুলো আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আগামীতে যেসব কেন্দ্রে এমন ঘটনা ঘটছে, সেসব স্কুলে কেন্দ্র বাতিল করা হবে। বাকি পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি থাকবে, কেউ নকল করলে ছাড় পাবে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে