সকাল ৭:০৮ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

দুই ভাই গ্রেফতার বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতির

Shongrami Bangla
১২:৩৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিয়ে আসামি পালিয়ে যাওয়ায় সহায়তার অভিযোগে বরগুনায় দুইজনকে গ্রেফতার করেছেপুলিশ।

সোমবার (৫ মে) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা  হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দু’জন হলেন, জহিরুল কবির জহির ও ওবায়দুল কবির। তারা দু’জন বরগুনা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজার আপন বড় ভাই। এদের মধ্যে জহিরুল কবির জহির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

পুলিশ জানায়, বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জহির ও ওবায়দুল রেজাকে গ্রেফতার করতে বাধা দেন। এ সুযোগে পালিয়ে যান রেজা। এ সময় জহির ও ও ওবায়দুল অভিযানে থাকা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিয়ে আহত করেন। আহত পুলিশ সদস্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে জহির ও ওবায়দুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে