রাত ১০:০০ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

বিভাগীয় পুলিশ আন্ত ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন পুলিশ কমিশনার কাপ ও বরিশাল

Shongrami Bangla
১০:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
পুলিশ কমিশনার কাপ ও বরিশাল বিভাগীয় পুলিশ আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন
বরিশাল, ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ (শনিবার):
আজ বিকাল ০৩ টায় বিএমপি, বরিশালের রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত “পুলিশ কমিশনার কাপ ও বরিশাল বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট দুটোর শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
পুলিশ ও জনগণের পারস্পরিক মেলবন্ধনকে আরো সুদৃঢ করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক ফিটনেস উন্নয়নের লক্ষ্যে সম্মানিত বিএমপি কমিশনার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও ডিসি (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত “পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫” এ পুলিশ ইউনিট ছাড়াও বিভিন্ন স্থান ও শ্রেণী পেশার মোট ৪০ টি টিম ০৫ টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
এছাড়াও বরিশাল বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এ বিভাগীয় বিভিন্ন পুলিশ ইউনিট হতে মোট ১০ টি টিম অংশগ্রহণ করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ভেন্যুতে অনুষ্ঠিত পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর প্রথম রাউন্ডে আজকের উদ্বোধনী ম্যাচে বাটাজোর ফুটবল ক্লাব বনাম মোস্তফা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে ড্রয়ের পর ট্রাইব্রেকারে মোস্তফা ফুটবল একাডেমি ৪-২ গোলে জয় লাভ করে।
অপরদিকে বিকাল ০৫ টায় দিনের দ্বিতীয় খেলায়
বরিশাল বিভাগীয় আন্ত: পুলিশ ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বনাম ভোলা জেলার মধ্যকার খেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখে ৪-০ গোলে জয়লাভ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব আবুল কালাম আজাদসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রিয়া সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, আগত দর্শকবৃন্দ ও খেলোয়াড়গন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে