; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত যথাযোগ্য মর্যাদায় বরিশালে

Shongrami Bangla
5:33 am, September 13, 2025

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।  এ  উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

নগরের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে তিনদিনব্যাপী সিরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন হয়েছে গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে। দেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্রধান মেহমান হিসেবে এ মাহফিলে ওয়াজ নসিহত করেন।

বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন আলহাজ হযরত মাওলানা মীর্জা শরফ উদ্দিন বেগের সভাপতিত্বে এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে শনিবার রাতে এবাদুল্লাহসহ নগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে নগরীর রূপাতলী মাওলানা ভাসানী সড়কের এটি এম মোস্তফা জামে মসজিদে শনিবার বাদ মাগরিব কুরআনুল কারিমের তাফসীর বিষয়ক প্রশ্নের উত্তর পর্বের ১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো সুলতান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর মাহমুদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, কাজী মহিউদ্দিন আহমেদ, খন্দকার আহসান হাবীব, রাঢ়ী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ায়দুল্লাহ, শাহাবুদ্দিন, সালাম রাঢ়ী, জসিমসহ স্থানীয় মুসল্লীগণ।

প্রতিযোগীতায় মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মো. আনিসুর রহমান হেদায়তুল্লাহ বিজয়ী হয়। এছাড়া একই মাদ্রাসার শিক্ষার্থী মো. রবিউল ইসলাম দ্বিতীয় ও আবু রায়হান তৃতীয় স্থান অধিকার করেন। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাদ এশা আখেরি মোনাজাত পরিচালনা করেন এটি মোস্তফা জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আবু সাহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদের মুয়াজ্জিম মাইনুদ্দীন ইসলাম।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে