; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

তুষারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সাংবাদিক আরিফিন

Shongrami Bangla
10:40 am, October 5, 2025

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় পৃথক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম’আ তুষারের বন্ধু মহলের উদ্যোগে বরিশাল নগরী এবং হিজলা উপজেলায় এই দোয়া-মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর মধ্যে হিজলা উপজেলার ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠান আয়োজন করে হিজলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের বন্ধুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ইক্বরা হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক সৈয়দ গুলজার আলম, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার।

এসএসসি ২০০২ ব্যাচের বন্ধু দলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইয়াসিন হেলাল। তুষারের স্মৃতিচারণ করেন- মো. মনিরুজ্জামান। এছাড়া দোয়া মোনাজাত পরিচালনা করেন ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন।

অপরদিকে একই সময় বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় এ্যাডভোকেট নেয়াল হোসেন হাফিজিয়া ও নুরানী মাদ্রাসায় আরিফিন তুষারের জন্য দোয়া মোনাজাত আয়োজন করে তাঁর বন্ধু মহল।

এসময় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাকিউল আহসান বান্না, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, সদস্য জে খান স্বপন, শাহিন সুমন, রিপন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর শ্বাসকষ্ট এবং স্ট্রোকজণিত কারণে মৃত্যুবরণ করেন দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, দেড় বছরের পুত্র সন্তান, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে