; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

নদীতে ধরা পড়ল দুটি রাজা ইলিশ নিষেধাজ্ঞার আগে

Shongrami Bangla
10:48 am, October 5, 2025

২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ। যার একটি আড়াই কেজি ও অপরটি দেড় কেজি ওজনের। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ভোলার শিবপুর মাছঘাটে অনুষ্ঠিত নিলামে মাছ দুটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে আবুল কাশেম মাঝির জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে রাজা ইলিশ দুটি। তিনি জানান, ৯ জন জেলেকে সঙ্গে নিয়ে মেঘনার সাগর মোহনায় জাল ফেলেন। রাতেই জাল টানার সময় ধরা পড়ে এই দুই বড় ইলিশ।

পরদিন সকালে মাছ দুটি শিবপুর মাছঘাটে নিয়ে গেলে সেগুলো আলমগীর বেপারীর আড়তে নিলামে তোলা হয়। সেখানে স্থানীয় ক্রেতা মো. বাচ্চু বেপারী সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছ দুটি কিনে নেন।

আড়তদার আলমগীর বেপারী বলেন, মাছ দুটি ঘাটে আনার পরই উৎসুক জনতার ভিড় লেগে যায়। দীর্ঘদিন পর এত বড় ইলিশ দেখে সবাই বিস্মিত।

ক্রেতা মো. বাচ্চু বেপারী বলেন, মাছ দুটি ১০ হাজার ৫০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।

এদিকে মৌসুমে ইলিশের অপ্রতুলতার মধ্যেও শেষ দিনে এমন সাফল্যে দারুণ খুশি কাশেম মাঝি ও তাঁর সহযোগী জেলেরা। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আগে এই আয় আমাদের অনেক কাজে আসবে।’

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে নদ-নদীতে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে