রাত ৮:২৬ ; বুধবার ; ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

Shongrami Bangla
৩:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

বরিশ‍াল সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সভাপতির বিরুদ্ধে। সোমবার সকাল থেকে বাজারে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুরেই বহিস্কৃত বিএনপি নেতার সরকারি জমি দখল আটকে দিয়েছে উপজেলা প্রশাসক। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

তিনি জানিয়েছেন, চন্দ্রমোহন ত্বহা বাজারে ওবায়দুল করিম তুহিন নামের একজনের স্টল রয়েছে। তিনি স্টল সম্প্রসারণ করতে পেছনের অংশে ত্বহা বাজারের জমিতে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। তিনি দাবি করেন- ওই জমি তার ডিসিআর করা। কিন্তু মাপঝোপ ছাড়া তাকে স্টল নির্মাণ করতে নিষেধ করা হয়েছে।

রোববার দুপুরে ঘটনাস্থলে তসিলদার পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে- প্রয়োজনে সার্ভেয়ার পাঠিয়ে জমি মাপা হবে। সেখানে জমি পেয়ে থাকলে ওই ব্যক্তিকে বুঝিয়ে দেয়া হবে। এর আগে তিনি কাজ করবে না বলে অঙ্গীকার করেছেন।

জানা গেছে, সরকারি জমি দখল করা ওবায়দুল করিম তুহিন ওরফে তুহিন পণ্ডিত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বিগত ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপনের হয়ে প্রকাশে প্রচার-প্রচারণায় অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে রিপনের চাচার পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেন তুহিন। এ কারণে তাকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

সম্প্রতি বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি গঠনের পর পুনরায় বিএনপিতে ফেরার চেষ্টা করেন তুহিন পণ্ডিত। এমনকি সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতও করেন তিনি।

অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগের আমলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। চন্দ্রমোহন বাজারে সরকারি জমির ডিসিআর পাওয়া তারই একটি অংশ। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তুহিন পণ্ডিত।

জমি দখলের বিষয়টি স্বীকার করে তুহিন পণ্ডিত বলেন, যেই জমি দখলের অভিযোগ তোলা হয়েছে এটা গত ২৫ বছর ধরে আমার দখলে। এখানে একটি ডোবা ছিল। সেটা ভরাট করে সেখানে আমি শৌচাগার বানিয়েছিলাম। এখন রান্নাঘর বানানোর জন্য ওই জায়গাটা পাকা করছিলাম।

তিনি বলেন, আমি ছাড়া আরও অনেকে একইভাবে সরকারি জমি দখল করেছে। কিন্তু মাঝখান থেকে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। সম্প্রতি সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ঢাকায় গিয়ে জিয়াউর রহমানের মাজারে সমাধিতে ফুল দিয়েছি এটাই আমার অপরাধ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে